Sunday, 12 February 2017

পরিণত।
সৌম্যজিৎ।

জীবনের লড়াইটা বুঝতে পারছি,
শিখছি, লড়ছি,
এখন অনেক লড়াই লড়তে হবে,
অনেক খারাপকিছুর মুখোমুখি হতে হবে,
কিন্তু আমি এই লড়াইতে প্রকৃত মানুষ হতে পারবো।
আমি জিতবোই,
অনেক হারের মুখোমুখি হয়ে যেটা শিখবো,
সেটাই আমার জয় হবে।
আমার পরিশ্রম, একাগ্রতা, দৃঢ়তা
আমাকে পৌঁছে দেবে সংগ্রামের উল্টোদিকে থাকা জয়ের সীমানায়।

আগে যখনই ভেঙে পড়তাম,
খুব সহজেই বিচলিত হয়ে পড়তাম,
অস্থির হয়ে উঠতাম,
মুখিয়ে থাকতাম তখন প্রিয় আদর্শের মানুষটার দিকে,
লেখিকা তসলিমা নাসরিনের দিকে।
মানুষটার একটু স্নেহ আমাকে অনেক ভরসা দেয়,
অদম্য সাহস দেয়,
কিন্তু সেই অদম্য সাহস তো মনকে জোর করে ঠেলে নিয়ে যেতে চাই জয়ের লক্ষ্যে,
পরিস্থিতিতে নিজেকে হারতে দেখার মধ্যে দিয়ে যে শেখা,
সেই শেখা নিজের থেকে উৎপন্ন হয়,
সেই শেখা আরও সবল হয়।
শুধু মাত্র প্রিয় লেখিকার স্নেহের আঁচলে জড়িয়ে থেকে আমি জিততে চাইনা,
আমি লড়তে চাই,
পরিস্থিতির সাথে এক কঠিন লড়াই করেও শিখতে চাই এবার,
নিজেকে আরও পরিণত করতে।

No comments:

Post a Comment