Saturday, 18 February 2017


"আমি রোজ শত শতবার আত্মহত্যা করি,
নতুন করে জন্ম নিই, এক নতুন স্বপ্নের আশায়।"



"লক্ষ্য"।

সৌম্যজিৎ।


১৮ই ফেব্রুয়ারি, ২০১৭।
রাত ৯:৩৫।


লড়াই করছি নিজের মানসিক বাধাগুলোর সাথে। মনকে জোর করে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছি লক্ষ্যের দিকে। অবিরাম মনের মধ্যে সংঘর্ষ চলছে, নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে। সামনে কঠিন লড়াই। নেট ও গেট একটা পরীক্ষাও ভালো হয়নি, সেই একটা চাপ মনের ওপর পড়ছে। ফ্ল্যাট নিয়ে ঝামেলাতে জর্জরিত হয়ে উঠেছি। কেউ বোঝার চেষ্টা করছেনা সবদিক যখন খারাপ হয়, তখন একটা দিক ভালোকিছু করার জন্য, ভালোকিছু ঘটানোর জন্য আঁকড়ে ধরতে হয়। আর সেই একটা দিক হল আমার পড়াশোনা। আমি যদি আজ থেকেই নিজের লক্ষ্যে পৌঁছতে মন দিয়ে পড়াশোনা করতে পারি, আসন্ন নেট পরীক্ষায় আমি চূড়ান্ত তালিকাতে স্থান পেয়ে যাবোই, এমনকি প্রথম দশেও স্থান পেতে পারি। আমাকে সবাই বিনা কারণে মানসিক চাপের মধ্যে ফেলে দেয়, সেই মানসিক চাপের প্রভাব আমার পড়াশোনার ওপর পড়ে, যার জন্য আমি পরীক্ষার প্রস্তুতি ঠিকভাবে নিতে পারছিনা। ওরা সেটা বুঝতেই চায় না। সবকিছুকে ওরা ভীষণ সোজা ভেবে নেয়, পড়াশোনা যে এক কঠোর অনুশীলন পর্ব, সেখানে লক্ষ্য সবসময় স্থির রেখে, মনে অদম্য জোর ও সাহস নিয়ে এগিয়ে যেতে হয়, এই সাধারন কথাটা না ওরা বুঝতে পারে, না আমি ওদের বোঝাতে সফল হতে পেরেছি কখনো। আমাকে নেট পরীক্ষায় ভালো ফল করতেই হবে। ঠিক এই সময় যদি মেয়েমা আমার দিকে একটু ফিরে তাকাতো, আমি মনে ভীষণ জোর পেয়ে যেতাম। মেয়েমা সেই একজন মানুষ, যে মানুষটার একটা কথা আমার জীবনে ভীষণ প্রভাব ফেলে। মেয়েমাকে আমি কত ভালোবাসি! মেয়েমা কি পারেনা আমার একটা লেখা শেয়ার করে, একটু ভালোকিছু আমাকে বলতে! কত লেখা লিখেছি মেয়েমাকে নিয়ে, মেয়েমার লেখা বই পড়ে সেই বইগুলো নিয়ে! একটা লেখাও কি মেয়েমা শেয়ার করতে পারেনা! এটা নয় যে আমি মেয়েমার প্রভাবশালী নামকে সিঁড়ি করে ওপরে উঠতে চাই, মেয়েমা এমন একজন মানুষ যার একটু ভালোবাসা আমাকে ভীষণ উৎসাহ দেয়, আর সেই উৎসাহের জন্যই আমি চাই মেয়েমা আমার একটা লেখা শেয়ার করে আমাকে ভালোবেসে কিছু একটা বলুক। সেটা আমার একঘেয়ে সাদাকালো জীবনে রঙ ঢেলে দেবে।


দেখি, একটু পড়ার চেষ্টা করি। আজ "ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্ক" থেকে দুটো প্রশ্ন সমাধান করবো, অ্যাসাইনমেন্টের জন্য লিখবো। তার সাথে আশা নিয়ে থাকবো, অপেক্ষায় থাকবো মেয়েমার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য। 

No comments:

Post a Comment