Tuesday, 21 February 2017

বাংলা আজ সন্ত্রাসের ত্রাস।
সৌম্যজিৎ।

আজ বাংলা মুখরিত হয়েছে বীর বিপ্লবী টানে,
আজ বাংলায় সবাই বীর, সবাই স্লোগান দিচ্ছে দলে দলে –
“মোরা ভাইয়ের রক্ত দিয়েছি বলিদান,
মায়ের ভাষা এনেছি,
বাংলা ভাষা আমার ভাষা, মাতৃভাষা করেছি।
বাংলা আমার মা, বাংলায় মোরা বাঁচি,
বাংলার টানে আবারও দেবো প্রাণ,
বাংলাই মোদের জীবন, বাংলাই মোদের ঘ্রাণ।”

একদিন ওরা বলেছিল –
“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি,”
একদিন ওরা রক্ত দিয়ে বাংলার গান গেয়েছিল,
বাংলা উঠেছিল গর্জন করে নাভিশ্বাসে ঢেউ তুলে,
পথে ঘাটে লাশ হয়ে পড়ে থেকেও বাংলাকে ওরা বাঁচিয়েছিল।

আজ বাংলা বাংলিশ হয়েছে, আজ বাংলা আরও আধুনিক,
কথায় কথায় ইংরাজির বুলি,
আজ বাংলা হয়েছে বেঙ্গলি।
তবু আজ একুশে সবাই গেয়ে উঠছে জয়গান,
“আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।”

বাংলা মোদের মাতৃভাষা,
মোরা মাকে করি অশ্লীল,
রাস্তাঘাটে আজ বাংলা গালাগালিতেই অস্থির।
কোথায় গেল প্রাণের ডাক “আমার সোনার বাংলা!”
ওই যে দেখো আগুন জ্বলে বইতে, ওরা বাংলাকে করে হামলা,
তবু আজ ওদেরই মুখে মুখে “আমার সোনার বাংলা।”

বাংলা বলা বাঙালিরা আজ যতটা না বাঙালি,
তার থেকেও বেশি করেছে ধর্মের যত গোঁড়ামি,
বাংলা ভাষা আজ শুধুই শোভা পায় তর্কে বিতর্কে,
আজ বাংলা রাজনীতির রণক্ষেত্র,
বাংলা লেখিকাও নির্বাসিত।
ঠেঙিয়েছে ওরা বইমেলাতে, ঠেঙিয়েছে ওরা রাস্তাঘাটে,
লেখক, ব্লগারকে হত্যা করেছে অবলীলায়,
“আল্লাহু আকবর” চেঁচিয়ে।

যত আত্মত্যাগ, যত বলিদান বাংলাকে দিয়েছিল যোদ্ধারা,
আল্লাহু আকবরে সব গেছে মিটে,
লাসের নিচে চাপা পড়ে।
এই বাংলা আমার নয়, এই বাংলা সোনার বাংলা নয়,
এই বাংলা আল্লাহু আকবরের পরাধীন এক চাষের ভূমি,
এই বাংলা সন্ত্রাসের ত্রাস।


তোমরা বৃথা দিয়েছিলে জীবন যোদ্ধারা,
তোমাদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা দিতে পারেনি।

No comments:

Post a Comment