Sunday, 12 February 2017


আমি একজন ভালো মানুষ হতে চেয়েছি।
সৌম্যজিৎ।


বরাবরই মানুষ হতে চেয়েছি,
ভালো যাকিছু তা শিখতে চেয়েছি,
ভালো লেখা পড়েছি, খারাপ লেখা পড়েছি,
আগে বিচার করে পড়ি নি, পড়ার পর বিচার করেছি,
যতটা ভালো শেখা যায়, শিখেছি,
যতটা খারাপকে চিনে, বুঝে, জেনে সতর্ক হওয়া যায়,
খারাপগুলোকে স্বভাব থেকে দূরে রাখা যায়,
চেষ্টা করেছি সেগুলোকে দূরে রেখে দিতে।


মানুষের মুখোশের আড়ালে ভণ্ড হতে চাই নি কখনো,
স্পষ্ট দেখেছি, স্পষ্ট চিন্তা করেছি, স্পষ্টভাবে বলতে চেয়েছি,
অনেক ক্ষেত্রেই স্পষ্ট বলা হয়ে ওঠেনি,
অনেক ক্ষেত্রে স্পষ্ট বলতে পারিনি,
মনের মধ্যে তখন একপ্রকার দ্বন্দ্ব করেছি নিজের সততা নিয়ে,
তাই শতভাগ সৎ আমি হতে পারিনি।


বই পড়া, জানা, বিজ্ঞানকে বোঝা,
আদর্শ শেখা, নিজের ওপর ভরসা করে ওপরে ওঠা,
আমার চরিত্রের বৈশিষ্ট্য।
নিশ্চিত ব্যর্থ হতে পারি জেনেও,
অসৎ উপায়ে উঠতে চাইনি, জিততে চাইনি কখনো,
পরীক্ষার প্রশ্নপত্রে না পারা প্রশ্নগুলোর দিকে বারবার চেয়ে দেখেছি,
চিন্তা করেছি, সমাধান করার চেষ্টা করেছি নিজে নিজে,
কখনো পিছন ফিরে বা সামনে কারোর থেকে উত্তর জানতে চাইনি,
নিজের মতো করে প্রশ্নপত্রের সাথে তন্ময় থেকেছি,
কখনো সফল হয়েছি, কখনো ব্যর্থ হয়েছি,
ব্যর্থতা থেকে শিখেছি,
দৃঢ় মানসিকতা গড়েছি,
আবারও প্রস্তুতি নিয়েছি ওপরে ওঠার জন্য।


আমি একজন ভালো মানুষ হতে চেয়েছি সবসময়। 

No comments:

Post a Comment