২১শে ফেব্রুয়ারি উপলক্ষে কলকাতা একাডেমী অফ ফাইন আর্টসে এক বিশেষ অনুষ্ঠানে পাঠ করলাম আমার লেখা কবিতা "বাংলা তোমায় প্রণাম।" শুরুতে মাইক হাতে বলে দিয়েছিলাম কবিতাটা আমি বাংলা ভাষা ও মানববাদী লেখিকা তসলিমা নাসরিনকে উৎসর্গ করে লিখেছি। লেখিকা তসলিমা নাসরিনের নাম যখন মাইক হাতে জনসমক্ষে বলছিলাম, তখন এক তীব্র অহঙ্কার ফুটে উঠছিল আমার ভিতর থেকে। ভীষণ গর্ব হচ্ছিল। আমি মেয়েমার নাম গর্বের সাথে উচ্চারণ করি, এটাতেই আমার শান্তি হয়। কবিতা পাঠ শেষে ওখানকার এক সম্মানীয় ব্যক্তি বুলবুল'দি আমার কাছে এসে আমাকে বললেন পরবর্তীকালে ওখানে গিয়ে আমার আরও কবিতা তুলে ধরতে, বললেন আজ থেকে আমি ওখানকার একজন সদস্য হয়ে গেলাম। বেশ ভালো লাগল, মনটা ভরে গেল। ভরে গেল বাচ্চাদের ছবি আঁকা দেখেও। তনুশ্রী আমাকে আজ গর্বিত করলো নতুন করে, আমাকে ওখানে সব ব্যবস্থা করে দিয়েছিল কবিতা পাঠ করার জন্য। ধন্যবাদ জানিয়ে ওকে ছোট করতে চাইনা।
No comments:
Post a Comment