প্রেম মাথায় চেপে বসেছে। হাবুডুবু খাচ্ছি। আগে মনেহয় এমন অনুভূতি আসেনি। পড়াশোনা কিছু হচ্ছেনা, সারাক্ষণ উল্টোপাল্টা চিন্তা মাথাতে চলে আসছে। অদ্ভুত রকম নেশা ঘিরে ধরেছে। সকাল বেলাতে অস্থির হয়ে উঠেছিলাম আজ, একটুখানি কথা বলার জন্য, একটুখানি গলার আওয়াজ শোনার জন্য। প্রেম আমি সবার সাথেই করি, সবাইকে ভালোবাসি। কিন্তু এমনভাবে দুর্বলতা চারপাশ থেকে কখনো ঘিরে ধরেনি, এ যেন ঠিক রামের নেশার থেকেও মারাত্মক কোনো নেশা। একটা সময় একদিন রাম পান না করেই কাটাতে হবে এটা মনে হলেই কেঁপে উঠতাম। এখন তো কতদিন কেটে গেছে রাম পান করিনি, কিন্তু প্রেম এমন ভাবে শরীর, মনকে অবশ করে ফেলছে, যেন মনে হচ্ছে একটুখানি কথা না বললে মরে যাবো। ভালোবাসা খুব বাচ্চা একটা মেয়ে, ওর কথাগুলো খুব সহজ, সরল। প্রতিটা কথাতে বাচ্চাদের মতো আবদার ঝরে পড়ে। এই সহজ, সরল, বাচ্চাদের মতো করে কথাগুলো যেন সবসময় শুনতে ইচ্ছা করে। এই কথাগুলোতে যে কি তৃপ্তি পাওয়া যায়!! অনেক চাপে পড়লে যখন আমি অস্থির হয়ে উঠি, তখন মেয়েমার সাথে একটু কথা না বলতে পারলে ভেঙে পড়ি, ঠিক তেমনই যখন ভীষণ ক্লান্ত হয়ে উঠছি তখন ভালোবাসার কথাগুলো যেন শরীর, মনে নতুন কোনো বাতাস লাগার মতো করে উজ্জীবিত করছে আমাকে।
No comments:
Post a Comment