পথ কোথায়?
সৌম্যজিত দত্ত।
কালসাপের বিষাক্ত ফনা মনকে নীলাভ করে তুলছে,
চলছি শুধু শরীরে।
হাজার রকম চিন্তা ঘিরে মনে,
ক্লান্ত মাথাতেও, মন অবিরাম চিন্তা করে চলেছে।
সমস্ত রকম সাইকোলজির একের পর এক কাটা ছেঁড়া
বিশ্লেষণ; মন চাইছে যেন সব ভুল হোক,
মস্তিষ্ক বলছে, না, ওই পথে বিষাক্ত মিথ্যা, ছলনা
দাড়িয়ে আছে, বিষে পুড়িয়ে ছারখার করবে বলে।
No comments:
Post a Comment