কলম রে জ্ঞান দিওনা।
সৌম্যজিত দত্ত।
মুরা কুনু জাতি না, মুরা ছাত্রদল।
কলম ডগা হাতে লইয়্যা,
লড়ব এখুন চল, মুরা ছাত্রদল।
দ্যাশ গড়ুম, দ্যাশের মাটি লইয়্যা গড়াগড়ি খামু,
এমুন সাধ মিথ্যি,
আদর্শকে লাথি মাইরা চল,
তোরে বানামু দ্যাশের মন্ত্রী, সত্যি।
দ্যাশ চলে কুলাঙ্গারে,
মন্ত্রীরা খুলে ব্যাঙ্ক,
আওয়ামী - বি.এন.পি লড়িচলে
ভুটাভুটির ভ্যান।
বি.এন.পি জামায়েত লাগায় লুগা
আল্লাহ ক্ষুদার নামে,
মানুষ ভাবে
যাক, আমরা আছি আল্লাহর দলে।
আওয়ামী ভাবে,
আমাদেরও করতি কিছু হবে,
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান আছে,
মুসুলমানও লাগবে।
উয়ারা নামালো উলামি লীগরে।
হইগেলো চুরের উপর বাটফারী।
দ্যাশ থাকবে কুথায়?
ওরে বাংলা প্রেমী মানুষজন,
এবার তুমরা বুঝো,
দ্যাশ, সমাজ, জাতীয়তাবাদরে
একটু সমীহ কর।
কলমধারীকে জ্ঞান দিতে আইসনা,
"এমুনটা না লিখলেই না?"
ন্যাতা মন্ত্রীরা সুবিধাভোগি,
তুমরাও কিছু কম যাওনা।
খাতি পরতি পেলে ভাবো,
থাক, দ্যাশ তো মন্ত্রী চালাবে,
আমি চালাবো আমারে।
তাইলে,
কথাই কথাই দ্যাশ, ধর্ম আনো ক্যান?
No comments:
Post a Comment