পড়, নইলে মর।
সৌম্যজিত দত্ত।
কেটে যায় একটা করে দিন।
প্রতিটা মুহুর্তে চলে শুধু মানুসিক প্রস্তুতি,
সামনে পরীক্ষা কেমন দেবো,
কী কী পড়ব, কিভাবে সাজাব সবকিছু , এসবই ঘোরে মাথাতে।
যদিও সেসবই কল্পনা প্রসূত,
বাস্তবে তার কখনো মিল থাকেনা।
প্রিপারেসান শুধু কল্পনাতেই।
না, এবার পড়তেই হবে,
কাল সকাল থেকে পড়ব, অনেক পড়ব, সব পড়ব,
পড়ে পড়ে সব শেষ করে ফেলবো।
পরীক্ষায় একটা প্রশ্নও বাদ দেবোনা, সব লিখব, ফার্স্ট হবো,
হাহা, এসবই ঘোরে বৈকি।
যদিও এমন চিন্তা পরীক্ষার পনেরো দিন আগেই মুছে যায়।
তখন আবার সিলেকসান প্রসেস।
এই চ্যাপ্টার টা ভালো করে পড়ব, এই চ্যাপ্টার টা সেমি টার্গেট।
পরীক্ষার একসপ্তাহ আগেও যখন কিছুই হয়না, তখন ভরসা মডেল প্রশ্ন।
কোনোরকমে উতরতে।
আমার অবস্থা আবার বেজাই খারাপ।
সামনে রিসার্চ লেভেল এর পরীক্ষা, নেট পরীক্ষা,
অথছ দুটোদিন আগেও বেশ পড়েছি, লিখেছি, আর শুধু ভেবেছি
একটা কষ্ট তাড়া করে বেড়ায় আমাকে, সেটা মিটে গেলে বুঝি
আরও ভালো করে পড়ব।
যেমন চিন্তা, তেমন ফল। সমস্যা তো মিটলোয়,
তার সাথে এমন এক সুন্দরী পরীকে সাথে জুড়ে নিলাম,
এখন প্রেমে হাবুডুবু খাচ্ছি।
পড়াশোনা পুরো লাটে।
না, না, না, এভাবে নয়, পড়তে তো হবেই।
শুধু সুন্দরী পরীটার সাথে প্রেম করলেই তো চলবেনা,
পড়তেও হবে। নইলে আবার পরীটা পালিয়ে যাবে।
No comments:
Post a Comment