Saturday, 21 November 2015

প্রেম শুধুই হাহাকার।
সৌম্যজিত দত্ত।


প্রেম, ভালবাসা ক্ষনিকের বিলাসিতা,
মনের কোনো অস্তিত্ব নেই।
দুটো মিষ্টি মিষ্টি কথা মন ভোলানোর জন্য,
অপর দিকের মানুষটাকে মিথ্যে ভালবাসা
সত্যি করে বুঝিয়ে দিতে পারলেই দিগ্বিজয়ী।

প্রেম আজ প্রতিশ্রুতি পালনে নয়,
বরং প্রতিশ্রুতির ইটে কাঁকর মেশানো মাটি দিয়ে
গড়ে তোলা ইমারত,
যা ভাঙ্গতে মুহূর্ত পর্যন্তও সময় নেয়না।

বোকা তারা, যারা প্রেমে স্বপ্ন গড়ে,
গড়ার সময় বোঝেও না কি সুকৌশলে
ঠকে চলেছে!!

আসলেই কি বোকা তারা?
না, বোকা তো নয়, তারা ভরসা করে বাঁচতে জানে,
কিন্তু নিমেষে সেই ভরসার প্রাচীর ভেঙ্গে টুকরো টুকরো হয়েযায়।

বুঝিনা, কেনই বা এতো প্রেম স্বপ্ন, আর কেনই বা এতো ছল?
প্রেম শুধুই হাহাকার, ক্ষনিকের সুখ,
যা মিলিয়ে যায় রক্ত চোখে।

No comments:

Post a Comment