মানবতাবাদের পক্ষে চিন্তাভাবনা, লেখালেখি ও কাজ করতে গিয়ে যতটা সোজা ভেবেছিলাম, দেখলাম, সমাজতন্ত্র ততটা সোজা ভাবে তৈরী হয়নি, হাজার হাজার বছর ধরে এই সমাজ একটা নিয়ম থেকে আরেকটা নিয়ম, সেখান থেকে আরেকটা নিয়ম, ও একধিক নিয়মের দ্বারা পরিচালিত হয়েছে, হয়ত প্রতিটা নিয়মের শুরু হয়েছে মানবতার পক্ষে, কিন্তু আসতে আসতে সেগুলো চলে গেছে সমাজের কিছু সুবিধাভোগী মানুষজনের হাতে। আর এভাবেই সমাজের মধ্যে ঢুকে গেছে অরাজকতা। কিন্তু আমি যেখানে স্বতন্ত্র ও মুক্ত চিন্তক, আমি কেনো পিছনে সরে আসবো নিজের আদর্শ থেকে? যদি কিছু সুবিধাভোগী মানুষজন নিজেদের স্বার্থে আমার কাজে বাধা হয়ে দাড়ায়, তবে দাড়াক। আমি আমার জায়গা থেকে ১ ইঞ্চি সরে যাবোনা। আমি যেভাবে আমার কাজ শুরু করেছি, সেভাবেই চালিয়ে যাবো।
No comments:
Post a Comment