আমার ভাই ও বোনেরা, তোমরা দেশটাকে রাজ্য, জেলা তে বিভক্ত করে নিজেদের সেখানকার ছেলে মেয়ে না বলে, নিজের দেশের নাম করে মনে মনে ভাবো ও বলো, আমি ভারতবাসী, আমি ভারতীয়। শুধু এটুকু কথা তোমাদের মধ্যে জাতীয়তাবাদ এর চেতনা জাগিয়ে তুলবে, ও চিন্তা ভাবনা কে আরো পবিত্র করে তুলবে।
ভারতের বাইরে অন্যান্য দেশের ছেলে মেয়েদের কাছেও আমার একই অনুরোধ, যেমন বাংলাদেশ থেকে তোমরা ভাবো আমি বাংলাদেশী। এতে তোমাদের জাতীয় চেতনা মুক্তি পাবে।
নিজের দেশকে যেভাবে মাতৃতুল্য সম্মান জানাও, তেমন ভাবে বাকি দেশ গুলোকেও সম্মান জানাও আমার ভাই ও বোনেরা, ওটাই প্রকৃত দেশভক্তি। দেশ শুধু জল, বাতাস, মাটি নয়। মানুষ দিয়ে একটা দেশ তৈরী হয়, মানুষকে ভালোবাসো, স্নেহ করো নিজের ভাই, বোন ভেবে। তাহলেই একটা সুস্থ সমাজ গড়ে উঠবে, মানবিক সমাজ।
No comments:
Post a Comment