"অনেক কথা যাও যে বলে
কোনো কথা না বলি,
তোমার ভাষা বোঝার আশা
দিয়েছি জলাঞ্জলি।"
এএসএ প্রোডাকশান হাউজের সেতু এলবামে আরেক নতুন একটা হৃদয়স্পর্শী কবিতা সেজে উঠল "তুমি যাকে ভালোবাসো"এর নারী কণ্ঠশিল্পী ইমনের সুরে। অভিমান আছে, চাপা কষ্ট আছে, আশা আছে, স্বপ্ন আছে, একটা সাধারণ বাস্তব জীবনের অপূর্ণতার পূর্ণতা আছে গানের ভিতরে ও সুরে। গানটির এলবামেও ইমনের অভিনয় আমরা দেখেছি, এক স্নেহময়ী চোখে ঠিক মায়ের মত আদর দিয়ে একটা বাচ্চামেয়ের সাথে মিশছে, সময় কাটাচ্ছে, ভিতরে থাকা চাপা কষ্টগুলোকে ভুলে নতুন করে আনন্দের সাথে গা ভাসাতে চাইছে। গানে গানে বন্ধুত্ব আর বন্ধুত্ব মেশানো খেলাতে মেতে আছে দুজনে। বিদায়বেলাতে বিদায় দিতে না চাওয়ার কষ্ট মুহূর্তেই মিলিয়ে যাচ্ছে যখন সেই বাচ্চা মেয়েটি আবার পিছন ফিরে এসে জড়িয়ে ধরছে। সুরের প্রতিটি ছোঁয়াতে এই আদর মাখা কষ্ট বা কষ্ট মাখা আদর ফুটে উঠেছে। সুরের প্রতিটি ছোঁয়াতেই স্নেহ ফুটে উঠেছে সাবলীলভাবে। মুগ্ধ হয়ে শুনলাম সদ্য জাতীয় পুরস্কার প্রাপ্ত ইমনের কণ্ঠে এই গানটি। অনেক শুভেচ্ছা রইল গায়িকার জন্য, ওই ফুটফুটে বাচ্চাটির জন্য, গানটির জন্য ও সেতুর জন্য। বাচ্চা মেয়েটির সাথে পর্দার ভিতরে গায়িকার সম্পর্কটা জানার আগ্রহে থাকলাম।

No comments:
Post a Comment