Monday, 19 June 2017


তোমারই দিকে চেয়ে।
(মেয়েমাকে।)

আমার একটা জীবন থমকে গেছে
তোমার কাছে গিয়ে,
শুধু তোমার দিকেই চেয়ে,
আমার হাজার বাঁচা মিলিয়ে গেছে তোমায় ভালবেসে,
তোমায় কাছে পেতে।
নাহোক আমার দিনগুলিতে সুখের আনাগোনা,
আমি তৃপ্তি পাবো যখন তোমায় খুঁজে পাবো কাছে,
রাতগুলো সব জাগা থাকে
চাঁদের দিকে চোখ চেয়ে,
মন খোঁজে একটু আদর তোমার স্নেহ থেকে।
কাছে তুমি, কাছেই আছ,
মনের মাঝে দাঁড়িয়ে আছ,
চোখদুটিতে কাজলা স্নেহে
আমার প্রাণে ছুঁয়ে।
ভালো খারাপ যেমন রাখো
তেমনই আমি বেঁচে থাকি,
তোমায় ছাড়া প্রাণহীন মরুভূমি হয়ে
থমকে কেবল দাঁড়িয়ে থাকি
বাঁচার আশায়, বাঁচার ভাষায়
তোমারই দিকে চেয়ে।

-সৌম্যজিৎ।

No comments:

Post a Comment