আজ ৭ই জুন শুভ জন্মদিবস ও নবারহে তোমাকে অনেক প্রেম জানাই। এই লেখাটা তোমার জন্য। আমি প্রেমিক। প্রেম আর প্রেমের বহিঃপ্রকাশ, তৃপ্ততা এর থেকে বড় উপহার যে কি হয় সেটা জানা নেই। শুধু জানি প্রেমকে কিভাবে মাখতে হয় শরীর ও মনের মধ্যে। তোমাকে মাখিয়ে দিলাম।
উত্তপ্ত শরীরটা।
সৌম্যজিৎ।
তোমার চুলে একরকমের গন্ধ খুঁজে পাই,
আমাকে তীব্র নেশায় আচ্ছন্ন করে।
তোমার ছোঁয়াতে যে উষ্ণতা আছে
আমার শরীরকে আগুন দহনে নিমজ্জিত করে মুহূর্তেই।
দেওয়াল চাপা তোমাকে এলোপাথাড়ি চুমুতে
তৃষ্ণা মেটাতে চায় মন,
মনের আর দোষ দিই কিকরে,
জংলী শরীর দেখে যদি শরীর আছড়ে পড়তে চায়,
নিঃশ্বাসে নিঃশ্বাসে মুহূর্ত খোদাই করতে চায়,
আমি অপারক নিজেকে সামলাতে।
আগুন দহনে আমাকে পুড়িয়ে নিঃশেষ করতে বারুদের প্রয়োজন নেই,
নেই কোনো পেট্রোল, ডিজেলের মত দাহ্যের,
শুধু তুমি থেকো,
তোমাকে ছুঁয়েই আমি নিঃশেষ হয়ে যাবো,
এতটুকু ধোঁয়াও বেরোবে না।

No comments:
Post a Comment