Friday, 4 September 2015

প্রবল ঘুর্নিঝড়ে , সব যখন এলোমেলো, উড়ে যাচ্ছে
ঝড়ের সাথে,
তখন একাকী একপ্রান্তে দাড়িয়ে আমি, হাত দুটো
শক্ত করে দাড়িয়ে, উড়ে না যাওয়ার প্রবল ইচ্ছা মনের মধ্যে জাগিয়ে তুলে,
দাঁতে দাঁত চেপে।
জানি ঝড় থামবে, সব উড়ে যাবে,
মাঠ, ঘাট যেন ক্লান্ত ও বিধ্বস্ত রূপ নেবে,
শুধু আমি থাকবো, থাকবে আমার এই সাহস।

আমার জীবনে আমি সবসময় এমন মনের জোর ধরে রেখে থেকেছি, ব্যর্থ হয়েছি, বারবার ব্যর্থ হয়েছি, কিন্তু ভেঙ্গে পরিনি কখনো। যতবার ব্যর্থ হয়েছি, ততবার উঠে দাড়ানোর কথা ভেবেছি। তারপর সেখানে কিছুটা সাফল্য পেয়েছি, সেই সাফল্য খুব বেশি না হলেও, সেটাই আমার আসল সফলতা, সেটা বলার অপেক্ষা থাকেনা। আমি বুঝেছি, "ব্যর্থতা আমাদের শিক্ষা দেয়, সফলতা একটা সুখ স্মৃতি, যা আমাদের বিশ্বাস কে কিছুটা এগিয়ে দেয়।  সেই অর্থে ব্যর্থতা আমাদের সবথেকে বড় শিক্ষক।" আমি সবসময় মনে করেছি, পরীক্ষার সময় প্রশ্নপত্র যত বেশি কঠিন হবে, তাতে যদি আমাদের প্রাপ্ত নম্বর কমও হয়, তবু সেখানেই আমাদের শিক্ষার সঠিক মূল্যায়ন সম্ভব। ঠিক তেমনি, শিক্ষক যেমনি হোক না কেন, রাগী বা বন্ধুভাবাপন্ন, আমরা তাদের কাছে জীবনে চলার জন্য অনেক অনেক বার্তা পায় , প্রতিটা কথা আমাদের শিক্ষা দিয়ে যাই, যা পরবর্তী জীবনে আমাদের চলার পথে কোনো না কোনো কাজে ঠিক লেগে যায়।  অর্থাৎ, শিক্ষক দের এই বাণী আমাদের জীবনে সেই দৈব-অস্ত্রের মূলমন্ত্র, যা আমাদের রক্ষা করে চলে।  আমি আমার সমস্ত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ। অনেকে হয়ত আজ পৃথিবীতে নেই, তাদের কাছেও আমি আশির্বাদ প্রার্থনা করছি। আমাদের সবাইকে আপনারা আশির্বাদ করবেন স্যার ও ম্যাম। আমার প্রণাম নেবেন।

                                                                           আপনাদের স্নেহের
                                                                            সৌম্যজিত।



No comments:

Post a Comment