আওয়াজ সত্যের পথে
Sunday, 20 September 2015
এখন আমি আমার লেখা লিখছি, এই লেখা লেখার সময় আমার মনের মধ্যে কতগুলো চিন্তা ও ভাবনা এসে যাচ্ছে। প্রথম ভাবনা, আমি কি মানুষ? আমি কি পশু? যে এমন একটা খবর পাওয়ার পর ঠান্ডা মাথায় স্টোরি কভার করছে। চিন্তা এটাই, আমার পাপা বেঁচে আছে তো? আমার পাপা নিজের প্রাণ ধরে রাখতে পারবে তো?
একটু আগে আমার ফোনে পাপার নম্বর থেকে একটা ফোন আসে, পাপার খুব বড় এক্সিডেন্ট হয়েগেছে বাইকে।জ্ঞান নেই, মাথা দিয়ে রক্ত ঝরছে। আমি অস্থির হয়ে উঠি, মা, দাদা, জ্যেঠুকে ফোন করে জানাই, আমার খুব বাজে অভ্যাস, ফোনে একদম ব্যালান্স রাখিনা। আমার ফোনের ব্যালান্স শেষ হয়েগেল সবাইকে খবর দিয়ে জানাতে গিয়ে। আমি আছি কলকাতাতে, পাপা, মা করিমপুর। আমি এখান থেকে বেরোতে পারছিনা, আমার সাথে ভুতো আছে। ওকে ছেড়ে বেরোতে পারছিনা। আমাকে কেউ ফোন করে জানাচ্ছেও না। নিজেকে খুব অসহায় লাগছে, বুকের মধ্যে কেঁপে উঠছে, মাথা ঝিম ঝিম করছে, না চাইতেও চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, আর আতঙ্কের ছাপ ফুটে উঠছে আমার।
আমার পাপা বেঁচে থাকুক, নিজের প্রাণ টুকু ধরে রাখুক। এখন নিশ্চই সবাই পাপাকে হসপিটালে নিয়ে যাচ্ছে, ডাক্তার পাপা কে বাঁচিয়ে দিক। আমি আর কখনো আমার থেকে দুরে যেতে দেবোনা। গত কয়েকদিন ধরে শুধু মৃত্যুর স্বপ্ন দেখছি, এখন যেন বুকের মধ্যে হিম হয়ে যাচ্ছে। আমার পাপা বেঁচে আছেতো?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment