নারী।
সৌম্যজিৎ।
নারী,
তোর শেকল বাঁধা পায়ের ধ্বনি কানে ভাসে,
নারী তোর গর্ভে ওরা লাঙল দিয়ে বাচ্চা চষে,
নারী তোর গায়ে ওরা বোরখা চাপায়,
নারী তোর শরীর আছে তবু মন নাই।
চল নারী তোকে নিয়ে আমি লড়াই গড়ি,
আয় তোর খাঁচা খুলে তোকে মুক্ত করি।
চল ভাঙি পুরুষ জাতের পুরুষ তন্ত্র,
আমারও তো মা আছে, তোদের মতই মেয়ে যন্ত্র।
চল নারী লড়াই করি তাদের সাথে,
ভালবাসার ছলে যারা শরীর মন ছিন্ন করে।
নারী তুই আসবি তো,
থাকবি তো এই লড়াইয়ে?
আমি তোদের সাহস দেবো, স্বপ্ন দেবো,
জীবন দিয়ে।
No comments:
Post a Comment