Wednesday, 14 February 2018

বেশ্যা, তুমি অপবিত্র নও।
সৌম্যজিৎ।

বেশ্যা,
তুমি কেমন আছ!
আমি তোমায় মা বলতে পারি!
কত রকমের কত পুরুষ তোমায় ভোগ করে,
তোমার শরীর কে শুষে খায়,
কেউ কি তোমার ভিতরের কথা জানতে চায়?

রাতের অন্ধকারে চোখ লাল করে যখন
একটার পর একটা মাতাল তোমার দরজায় হাঁক দেয়,
নিজেদের উত্তপ্ত যৌন খিদে নিয়ে তোমার দরজায় হাজিরা দেয়,
তখন কেউ তোমার শরীরের,
মনের খোঁজ নেয়!
ওরা পুরুষ শরীরে থাকা পশু,
ওদের মধ্যে কেউ পুরুষ নেই।
পুরুষ শরীরে মনুষ্যত্ব থাকলে তবেই সে পুরুষ হয়।

বেশ্যা মা,
তুমি আজ খেয়েছ?
আচ্ছা, তুমি এখানে আসলে কিভাবে!
মানুষ তোমাকে গালাগালি দেয়, অসম্মান করে,
কিন্তু ওরা  ভুলে যায় -
যে দেবীকে ওরা দূর্গা মা রূপে পূজা করে,
তাঁর গঠন তোমারই আঙিনায়!
সেই দেবী অসম্পূর্ণ তোমারই লালন করা আঙিনা ছাড়া!

আমি তোমায় মা বললাম,
অন্তত একটা পুরুষ তোমায় পতিতা না ভেবে -
মা রূপে দেখুক,
অন্তত একটা পুরুষ পুরুষতান্ত্রিক দম্ভ চূর্ণ করে -
তোমায় মানুষ ভেবে দেখুক মা।

বেশ্যা, -
তুমি কখনোই অপবিত্র নও।

No comments:

Post a Comment