ওরা ভাবে তুমি নরম মাংসের ভোগ্য পণ্য,
দাঁত, নখ দিয়ে কামড়ে, ছিঁড়ে, রক্তাক্ত করে আষ্টেপৃষ্ঠে স্বাদ মেটাতে চায়।
তুমিও অভ্যস্ত হয়ে গেলে পুরুষতন্ত্রের ওই থাবাতে যেখানে তোমার প্রেম
প্রেমে নয় শুধুই শরীরের রক্তাক্ততায় তুলাযন্ত্রে মাপা হয়!
তুমি কি সত্যিই দেখতে পাওনা আমার প্রেম!
আমি তো তোমাকে ভালবাসার আদরে মাখতে চেয়েছি,
তোমার ঘ্রাণে প্রশ্বাস নিতে চেয়েছি,
তোমাকে ছুঁয়ে থাকতে চেয়েছি রোজ,
প্রতিমুহূর্তে।
তুমি দেখতে পাওনি,
তুমি দেখতে চাওনি।
তুমি শুধু তাদেরই দেখো যারা তোমায় নিয়ে
অসম্মানের খেলা খেলতে চায়,
তুমি তো আমাকে কখনো দেখোনি!
- সৌম্যজিৎ।

No comments:
Post a Comment