Saturday, 10 February 2018

ওগো মা ..
সৌম্যজিৎ। 

মা তোমার স্বপ্ন ওগো হুল্লোড়ে মাতবে পাড়া,
মা তুমি যেমন চেয়েছ,
আজ বাংলা দিয়েছে সাড়া।
মাগো তোমার মনে আছে রঙে ভাসা দিনগুলি!
আকাশে, বাতাসে সবুজ - লাল
আবীর উড়ত,
দুলত মন, নাচত মানুষ,
আবেগে নাচত অলিগলি ..
মা তুমি দেখবে এবার
বসন্ত আনবো তোমার পায়ে,
সাড়া জাগিয়ে মানুষ খেলবে রঙে রঙে -
তোমার গাঁয়ে ..
লিলুয়া এবার সাজবে কনে
সাজবে তোমার বাড়িটা,
তোমার ইমনও তোমারই নামে ছড়িয়ে দেবে
বাউলপ্রেমী মনটা ..
কচি - বড়রা গেয়ে উঠবে রবি ঠাকুরের গান,
মা তুমিও একটু খেলো আমার সাথে,
আমি বাঁচবো লক্ষ - কোটি প্রাণ ..

No comments:

Post a Comment