Monday, 7 August 2017

আর কত অসহায় হলে আমি, তুমি একটু ফিরে তাকাবে,
আর কত ভুল বোঝাবুঝিতে আমাদের দিন ফুরোবে,
আর কত অভিমান যা আছে সব অভিধানে -
আমায় উগড়ে দেবে তুমি দুমড়ে মুচড়ে দিতে!
আমার আকাশে আজ কালো মেঘ ফুঁড়ে -
ঝিরঝিরে বৃষ্টি নামে ঘনঘন,
তোমার নামে আজ চেতনা থমকে গেছে
ক্লান্ত পথিকের মত,
আমি অবসন্ন।
কোথায় তুমি সেই যেমন ধরেছিলে আমায়
একরাশ হাসিমুখে,
রেস্তোরাঁর সেই প্রথম প্রেমে আমি আজও বেঁচে আছি
তোমায় খুঁজে পেতে।

 - শরত। (সৌম্যজিৎ)

No comments:

Post a Comment