এক সমুদ্র ভালবাসা দিতে ইচ্ছা করে তোমাকে কখনো,
কখনো মনে হয় পর্বত সমান হয়ে তোমায় বলি ভালবাসি,
কখনো মনে হয় আমি আকাশ মেঘে গর্জন করতে করতে তোমায় বলি ভালবাসি,
কিন্তু যখন তোমাকে বলি ভালবাসি, আমি হয়ে যাই এক মাথা উঁচিয়ে ওঠা তৃণ,
ভালবাসি বলা কথাটা হারিয়ে যায় গভীর অলকানন্দের জঙ্গলে,
আমার বুক ফেটে চিৎকার করে বলে ওঠা কথাটা চাপা পড়ে যায় আরও কত কত
বটবৃক্ষের পদতলে,
তবু আমি বলি ভালবাসি তোমাকে,
বলি শুধু একটা আওয়াজ ফুটে বার করার জন্য,
তুমি না শোনো, কেউ না শুনুক, পৃথিবী না শুনুক,
তবু আমি বলেছি তোমায় ভালবাসি মেয়েমা।
বাতাসের ধূলিকণারা অন্তত আমার বলে ওঠা আওয়াজের সাক্ষী থেকে যাক,
অন্তত আমি নিজেই আমার ঘ্রাণে অনুভব করতে পারবো
তোমাকে মন থেকে বলা ভালবাসার প্রকাশ।
- শুভ জন্মদিন মেয়েমা। সুস্থ, সুন্দর বেঁচে থেকো সকল হৃদয়ে।
(তোমার সৌম্য।)

No comments:
Post a Comment