Monday, 28 August 2017


মরুভূমির কঙ্কাল।
সৌম্যজিৎ।


যদি আমি ঢলে পড়ি শেষ নিদ্রায়,
তুমি এসো না আমায় দেখতে,
যদি আমি হাহাকার করে মরি একটু ভালবাসা পেতে,
তুমি এসো না ভালবাসতে।
একা আমি একা হয়েই কাটিয়ে দেবো আমার আয়ুষ্কাল,
তোমার নিঃশ্বাস শুধু কল্পনা করেই মাখবো গায়ে, মুখে,
তবু তুমি সামনে এসে দাঁড়িয়ো না কখনো যদি
আমি ভালবাসাহীনতায় গলা শুকিয়ে পার করি মরুভূমি।
প্রেম আমার তৃষ্ণা,
আমি ডুবে যাবো অতৃপ্তির কালগহ্বরে,
শুকিয়ে কাঠ হয়ে কংকালসার পড়ে থাকবো পরিচয়হীন,
শুধু শেষ নিঃশ্বাস জানবে তার ভালোবাসাকে।










No comments:

Post a Comment