ধর্মের বিজনেস।
সৌম্যজিত দত্ত।
এইতো সব পরিস্কার, একদিকে রাজনীতিবিদ'গন একদিকে গোড়ামি ও মৌলবাদ। গেম টা বিশাল। আপনি গরিব, আমি মাফিয়া, আমাদের মাঝে আছে এক বেড়ে ওঠা বিজনেস ম্যান আর আছে সুবিধাভোগী বিশাল বড়লোক। দাড়ান, দলে একটা হিংস্র গুরু নিয়ে নিই , যে ঠান্ডা মাথায় আমাদের পথ প্রদর্শন করবেন। এবার মোটামুটি ঠিক ঠাক লাগছে। সুন্দর প্লট।
আমার কাজ হলো মানুষ কে ভয় দ্যাখানো, আমি গুন্ডা এই গল্পে। তোলাবাজও বলতে পারেন। তা আমি ওই বেড়ে ওঠা বিজনেস ম্যান কে প্রথমে ভয় দ্যাখলাম, "খোকা" চাইলাম। ভদ্রলোক অতি ভদ্র। যথারীতি আমার হুমকি অগ্রাহ্য করে গেল। আমিও তেতে বেগুনপোরা হয়ে উঠলাম। তাকে আপনাদের মত গরিব মানুষদের সামনে এনে কুপিয়ে মারলাম। তারপর আপনাদের শাসিয়ে গেলাম, কেউ যদি মুখ খুলিস , তাহলে তোরও এমন হাল করবো। আপনারা ভয়ে চুপ থাকলেন, এবার স্বমাজে আমি প্রতিষ্ঠা পেলাম। মাফিয়া, তোলাবাজ থেকে আমার প্রমোশন হলো, এখন আমি একজন কিল্লার। প্রফেশনাল কিল্লার। সবাই ভয়ে সমীহ করে চলে। আমার সাথে পাঙ্গা নিলে চাঙ্গা হয়ে যাবে ভয়ে সব আমার পায়ে এসে পরলো।
এবার পালা ওই সুবিধাভোগী বড়লোক এর। সে নিজের সুবিধার জন্য আমাকে দিয়ে নানা ব্যবসায়িক নীতিকাজ করাতে শুরু করলো, আমিও লাফাতে লাফাতে আরো বড় হতে শুরু করলাম। আমার হিংস্র গরু বন্ধুটাকে সরি গুরু বন্ধুটাকে সাথে নিলাম। কারণ ধর্ম মানুষ কে দুর্বল করতে পারে। তাতে ওই বিশাল বড়লোক মানুষ টা স্বমাজে কতৃত্ব করতে করতে পারবে সহজেই। গুরু বন্ধু সবার মধ্যে আমাদের সুবিধামত সাজিয়ে গুছিয়ে ধর্মের শিক্ষা দিতে শুরু করলেন। মানুষও সেই ধর্মের মোহ'র জালে জড়িয়ে গেল। ফলে এখন আমাদের রমরমা বাজার। আমার গুরু বন্ধু এখন ধর্মগুরু, আমার পজিশান আমি এখন বিশাল বড়ো মন্ত্রী। গোটা দেশ আমার আন্ডারপ্যান্ট এখন। আর ওই বড়লোক মানুষ টা আমার গড-ফাদার। উনি আমাকে রিমোট করছেন, আমি দেশ চালাচ্ছি , ধর্মগুরু ধর্ম ছড়াচ্ছেন।
আমাদের বিজনেস এবার একটু সংকটে। কিছু সাধারন মানুষ ধর্ম মানতে চাইছেনা। আর তাদের নেতৃত্ব দিচ্ছেন "তসলিমা নাসরিন " নামক এক সামান্য নারী। আমাদের বিজনেস আরো সংকট এ আসতে শুরু করেছে। দিনে দিনে নাসরিন ভক্ত বাড়ছে, ধর্ম ভক্ত কমতে শুরু করেছে। ওদের থামাতে হবে। আমার গড ফাদার, আমি আর আমার গুরু বন্ধু পরামর্শ করে ঠিক করলাম, কিছু অন্ধ ধর্ম ভক্তদের দিয়ে নাসরিন ভক্ত বজ্জাত ব্লগারদের কুপিয়ে মারতে হবে, যাতে ক্ষমতা আমাদেরই দখলে থাকে চিরকাল। যেমন কথা, তেমন কাজ। শুরু হয়ে গেল গলা কাটা। এখন আবার সব আগের মত স্বাভাবিক হচ্ছে , আমাদের শক্তি বজায় থাকছে , সাধারন মানুষ ব্লগ লেখার উত্সাহ হারাচ্ছে , নাসরিন গলা ফাটাক বাইরে থেকে। ক্ষমতা আমাদেরই বজায় থাকছে, আর থাকবেও।
(তসলিমা দিদি আমার এই লেখা আমি আপনাকে অসম্মান করে লিখিনি, কিছু ভুল হলে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে ভীষণ শ্রদ্ধা করি। )
No comments:
Post a Comment